কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৪ AM

ড. এম আমজাদ হোসেন

কন্টেন্ট: জীবন বৃত্তান্ত

জীবনী

প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) এর সদস্য, যে দায়িত্ব তিনি গ্রহণ করেন ২৪ আগস্ট ২০২৫ সালে। এ নিয়োগের পূর্বে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত প্রায় ৩৬ বৎসর ছিলেন। অল্প বয়স থেকেই তিনি মেধার স্বাক্ষর রেখেছেন-যশোর বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে পান ট্যালেন্টপুল বৃত্তি। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে তিনি অর্জন করেন বিশ্ববিদ্যালয় বৃত্তি। ২০০০ সালে তিনি নয়া দিল্লির জেএমআই সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে Small Industry Financing বিষয়ক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন, যা বিশ্ববিদ্যালয়ের ইউজিসি প্রদত্ত জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ)-এর সহায়তায় সম্পন্ন হয়।

একজন নিবেদিতপ্রাণ গবেষক হিসেবে প্রফেসর হোসেন সাতজন পিএইচডি এবং দুইজন এমফিল গবেষকের গবেষণা সম্পন্ন করিয়েছেন। দেশ-বিদেশে বহিরাগত পরীক্ষক হিসেবে তিনি প্রায় ত্রিশটি পিএইচডি ও এমফিল গবেষণাপত্র মূল্যায়ন করেছেন। দেশ-বিদেশের স্বনামধন্য জার্নালে প্রকাশিত তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ এবং আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত গবেষণাপত্র তাঁর একাডেমিক উৎকর্ষ ও পেশাগত প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত করেছে। Adjunct Faculty ও বিশেষঙ্গ হিসেবে বেশ কিছু সরকারি ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে IBA (RU), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, RPATC, বাংলাদেশ উম্মক্ত বিশ্ববিদ্যালয়, পুণ্ড্র ইউনিভার্সিটি, Bangladesh Army University of Engineering and Technology (BAUET) ইত্যাদি প্রতিষ্ঠানে পাঠদান করে শিক্ষাজগতকে সমৃদ্ধ করেছেন। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন সহ-সভাপতি এবং কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেনে। Journal of Business Studies-এর প্রধান সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবেও তাঁর অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ড. হোসেন তাঁর দীর্ঘ ও সার্থক শিক্ষাব্যবস্থাপনা এবং প্রশাসনিক ক্ষেত্রে বাংলাদেশের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় অনুষদের ডিন হিসেবে পরপর দুটি মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং সিন্ডিকেট সদস্য হিসেবেও দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি টিচার্স ফেডারেশনের সদস্য হিসেবে তাঁর দায়িত্ব পালন অত্যন্ত প্রশংসনীয়।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন